49%
ছাড়
সুন্নাহ ও প্রাচ্যবাদ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)
৳1700
৳870
প্রোডাক্ট কোড : P0336
Product Type: Physical
বিস্তারিত
বইটির বিশেষ বৈশিষ্ট্য
১. প্রামাণ্য অনুবাদ
মূল আরবি গ্রন্থের পাশাপাশি ইংরেজি ও উর্দু অনুবাদের সঙ্গে তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে গ্রন্থটির সাবলীল ও নির্ভরযোগ্য বাংলা অনুবাদ করা হয়েছে।
২. মূল্যবান ভূমিকা ও গবেষণামূলক সংযোজন
উর্দু অনুবাদের ভূমিকায় সংযোজিত আল্লামা ইউসুফ বানুরি (রহ.)-এর বিশ্লেষণধর্মী দীর্ঘ ভূমিকা এবং মাওলানা ইদ্রিস মিরাঠি (রহ.)-এর গুরুত্বপূর্ণ টীকা ও সংযোজন বাংলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩. নির্ভুল তথ্য ও রেফারেন্স যাচাই
গ্রন্থে উদ্ধৃত প্রতিটি তথ্য, উদ্ধৃতি ও সূত্র সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হয়েছে। রেফারেন্সবিহীন অধিকাংশ উদ্ধৃতিরও নির্ভরযোগ্য সূত্র সংযোজন করা হয়েছে।
৪. সমৃদ্ধ টীকা ও গবেষণামূলক উপস্থাপনা
প্রয়োজনীয় স্থানে ব্যাখ্যামূলক টীকা, গবেষণাসূত্র, ইংরেজি নামের শুদ্ধ উচ্চারণ, খ্রিস্টাব্দ তারিখ এবং সমসাময়িক প্রাসঙ্গিক তথ্য যুক্ত করে গ্রন্থটিকে আরও সমৃদ্ধ করা হয়েছে।
৫. পরিমার্জিত ভাষা ও শানিত বিশ্লেষণ
মূল লেখকের বক্তব্যের মর্ম অক্ষুণ্ণ রেখে অস্পষ্ট বাক্য স্পষ্ট করা হয়েছে, তথ্যগত ত্রুটি সংশোধন করা হয়েছে এবং যুক্তিগুলো আরও সুসংহত ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে।
৬. উন্নত বিন্যাস ও পাঠবান্ধব সম্পাদনা
মূল আরবি গ্রন্থটি পিএইচডি গবেষণা-অভিসন্দর্ভ হওয়ায় এর কাঠামোকে আরও পাঠবান্ধব করতে উর্দু অনুবাদের সুচিন্তিত বিন্যাস, শিরোনাম ও অধ্যায়ক্রম অনুসরণ করা হয়েছে।
৭. তাহকিক, তাখরিজ ও স্বতন্ত্র গবেষণামূলক সংযোজন
প্রতিটি হাদিসের তাহকিক ও তাখরিজ সংযোজনের পাশাপাশি প্রয়োজনীয় গবেষণামূলক টীকা যুক্ত করা হয়েছে। ফলে গ্রন্থটি শুধু একটি অনুবাদ নয়; বরং শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের জন্য একটি স্বতন্ত্র, সমৃদ্ধ ও নির্ভরযোগ্য রেফারেন্স গ্রন্থে পরিণত হয়েছে।
ইসলামি বই
হাদিস
ইসলামি ইতিহাস
নারী ও পরিবার
ইসলামিক উপন্যাস
সাহাবীদের জীবনী
শিশু-কিশোর