48%
ছাড়
আল-আদাবুল মুফরাদ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)
৳1100
৳570
প্রোডাক্ট কোড : P0330
Product Type: Physical
বিস্তারিত
বইয়ের বর্ণনা
আদব-আখলাক একজন মুসলিমের পরিচয়ের অন্যতম ভিত্তি। ব্যক্তি, পরিবার ও সমাজে সুন্দর সম্পর্ক, উত্তম চরিত্র এবং সুশৃঙ্খল জীবন গঠনের জন্য ইসলামী শিষ্টাচারের বিকল্প নেই। কুরআন ও সুন্নাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে—সালাম, কথা বলা, খাওয়া-দাওয়া, অনুমতি গ্রহণ, অতিথি আপ্যায়ন, দোয়া, আনন্দ-বেদনা প্রকাশসহ দৈনন্দিন আচরণের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছে।
কিন্তু আজ আমরা নববি আদর্শ থেকে দূরে সরে গিয়ে নানা অনৈসলামিক সংস্কৃতি ও আচরণের প্রভাবে নিজেদের পরিচয় হারিয়ে ফেলছি। তাই ইসলামী আদব-আখলাককে নতুন করে জানা ও জীবনে বাস্তবায়ন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
এই প্রয়োজন পূরণে ইমাম বুখারি (রহ.) রচনা করেছেন বিশ্ববিখ্যাত হাদিসগ্রন্থ ‘আল-আদাবুল মুফরাদ’। আদব-আখলাক বিষয়ক প্রায় ১,৩৫০টি হাদিস সংবলিত এই কালজয়ী গ্রন্থে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের প্রয়োজনীয় শিষ্টাচার সহজ ও সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। প্রামাণ্য তাহকিকসমৃদ্ধ এই বাংলা সংস্করণ পাঠককে নববি আদর্শের আলোকে চরিত্র গঠন, উত্তম আচরণ এবং সুন্দর জীবন গড়তে সহায়তা করবে—ইনশাআল্লাহ।
ইসলামি বই
হাদিস
ইসলামি ইতিহাস
নারী ও পরিবার
ইসলামিক উপন্যাস
সাহাবীদের জীবনী
শিশু-কিশোর